সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে পদক জয় করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ইতালিতে আয়োজিত ১৫তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২২-এ বাংলাদেশ দল আটটি পদক জিতেছে। চলতি বছর সারা দেশ থেকে এক হাজার শিক্ষার্থী বেশ কয়েকটি আঞ্চলিক এবং জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে শীর্ষ আটজন জাতীয় দলে খেলার সুযোগ পায়। এই আটজনের মধ্যে নটর ডেম কলেজের সৌম্য সাহা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবিত ইবতিসাম আনান, ঢাকা ইম্পেরিয়াল কলেজের এম এস মোত্তাকিন তাশিন, ঢাকা কলেজের সৈয়দ ইফতেখার সালাম দীপ্ত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার আজিম হৃতেক এবং রাজশাহী কলেজের ফাইজা ইসলাম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করে।