সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গোয়াইনঘাটে যুবকের রক্তাত্ব লাশ উদ্ধার প্রবাসীর স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫)’র বসতঘরে এক যুবকের লাশ রক্তাত্ব লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২ টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘর থেকে নিহত ওই যুবকের রক্তাত্ব লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে মইনুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাত ১২ টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে এক যুবকের লাশ পেেড় আছে মর্মে থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব পুলিশের একটি টীম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন। রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে থাকা যুবকের রক্তাত্ব লাশ উদ্ধার ও দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫) কে আটক করে গোয়াইনঘাট থানায় নিয়ে আসেন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব যুবকের রক্তাত্ব লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মূল আসামি প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমকে আকট করা হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়া চলছে।