সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

তিন জোড়া কাপলের গল্প ‘লাইফ ইজ বিউটিফুল’

অনলাইন ডেস্ক :

তিন জোড়া কাপলের গল্প নিয়ে নতুন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। পিএইচ এন্টারটেইনমেন্টের কর্ণধার ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের প্রযোজনা ও পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। গত শুক্রবার রাতে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা নিরব, অভিনেত্র্রী ববি, নিপুণ, কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিনসহ আরও অনেকে। ‘লাইফ ইজ বিউটিফুল’ অভিনয় করবেন ববি, নিপুণ, নিরব, আসিফ আহমেদ খানসহ আরও অনেকেই। সিনেমাটির কো-প্রডিউসর হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউজ। ববি বলেন, এ সিনেমার গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যে চরিত্রে অভিনয় করবো সেই চরিত্রটির একটা লেয়ার আছে যা দর্শকদের ভাবাবে। সিনেমাটি দেখতে দেখতে দর্শক বলবেন সত্যিই ‘লাইফ ইজ বিউটিফুল’। এখন দর্শকরা ভালো গল্পের সিনেমা ছাড়া দেখতে চান না। সেসব দর্শক আশাহত হবেন না আশা করছি। পরিচালক পিয়াল হোসেন বলেন, এই ছবিটির গল্প তিন জোড়া কাপলের। তাদের আলাদা আলাদা গল্প কিন্তু একসুতোয় গাঁথা। প্রতিটা গল্প আলাদা করে একটা সিনেমা মনে হবে। সিনেমাটির গল্প ভাবনা আমারই। লিখেছেন দিল। ব্যতিক্রম একটা কিছু হবে আশা করছি। চলতি মাসের শেষে সিনেমাটির শুটিং ঢাকা ও ঢাকার আশপাশে, কক্সবাজার ও রাঙ্গামাটিতে শুরু করবো আশা করছি। ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমায় চারটি গানের কণ্ঠশিল্পী ও সুরকার হলেন আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিন, কোনাল, সিঁথি সাহা, পূজা, সৈয়দ অমি।