সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এবারই প্রথম একসঙ্গে অপূর্ব-মাহি

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে এরইমধ্যে নাটকে অভিনেত্রী হিসেবে মেধার স্বাক্ষর রেখেছেন সামিরা খান মাহি। এর আগে অনেক অভিনেতার সঙ্গেই কাজ করা হয়েছে তার। তবে এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন অপূর্ব’র বিপরীতে। আর এই দুজনকে একসঙ্গে তুলে এনেছেন নির্মাতা মাইদুল রাকিব। নাটকের নাম ‘কাল থেকে শুরু’। মাইদুল রাকিবের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এই নাটকের মাধ্যমে মাইদুল রাকিবও প্রথমবারের মতো অপূর্বর সঙ্গে কাজ করলেন। মাহি বলেন, অনেক সুন্দর একটি গল্পের নাটক। এমন একটি নাটকে অপূর্ব ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পারলাম বলে ভালো লাগছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।