সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ

অনলাইন ডেস্ক :

যাকশনধর্মী ‘কিল হিম’ শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল যে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সুনান মুভিজ প্রযোজিত সিনেমাটির জন্য এই নায়ক পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল গত শনিবার এফডিসিতে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। মোহাম্মদ ইকবাল অনুষ্ঠানে দাবি করেন, ঢাকাই সিনেমার ইতিহাসে এই প্রথম প্রথম কোনও নায়ক ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। ‘কিল হিম’ সিনেমায় আফিয়া নুসরাত বর্ষা পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ টাকা। অনন্ত-বর্ষা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেলসহ অনেকেই। এ ছাড়া দেখা যাবে কলকাতার রাহুল দেবকে। অক্টোবরে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম পরিবশে এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে।