সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

প্রকাশ্যে ‘গুডবাই’-এর ফার্স্ট লুক

অনলাইন ডেস্ক :

৭ অক্টোবর মুক্তি পাবে বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘গুডবাই’। এই ছবিতে প্রথমবারের মত এক সঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ফার্স্ট লুক। গত শনিবার অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির একটি পোস্টার শেয়ার করেছেন। ছবিটিতে অমিতাভ ও রাশমিকাকে বেশ সাধারণ পোষাকে দেখা গেছে। পাশাপাশি তাদের বোঝা বোঝা যাচ্ছে যে তারা আকাশে ঘুড়ি উড়াচ্ছেন। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিটিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা।এছাড়াও এ সিনেমায় থাকছেন পাভেইল গুলাটি, নীনা গুপ্তা, এলিসহ একঝাঁক তারকা। মূলত জীবন, পরিবার ও সম্পর্কের গল্প নিয়েই ‘গুডবাই’ সিনেমাটি, যা হয়ত দর্শকদের কিছুটা হলেও স্মৃতি মনে করাবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত সরকার পরিচালিত অমিতাভ ও দীপিকা অভিনীত বাবা-মেয়ের কাহিনীকে ঘিরে ছবি ‘পিকু’র কথা। গত বছরই শেষ হয়েছিল ‘গুডবাই’ এর শুটিং, এখন শুধু অপেক্ষা ছবিটির মুক্তির। ‘গুডবাই’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ অভিনীত ও অয়ন মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সাথে ‘দ্য ইন্টার্ন’ এর হিন্দি রিমেকের প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। অপরদিকে রাশমিকার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।