সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা সৌদি আরব ভ্রমণ করতে পারবেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সৌদি আরব শুক্রবার ঘোষণা দিয়েছে যে, টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য তাদের সীমান্ত পুনরায় খুলে দেবে।
তবে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারেন। যা প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলিমকে আকৃষ্ট করে।
‘পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে, এবং পর্যটক ভিসাধারীদের স্থগিত প্রবেশাধিকার ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।’ সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের ভ্যাকসিন গ্রহনকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।
রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন শিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে।
সৌদি আরবে ৫ লাখ ২৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারাগেছে ৮ হাজার ২১৩ জন।