সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পর্নকান্ডে গ্রেফতার কলকাতার অভিনেত্রী

অনলাইন  ডেস্ক :

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে পর্ন ছবি বানানোর অভিযোগ পেয়েছে পুলিশ। বর্তমানে রাজ কারাগারে আছেন। মুম্বাই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। এই ঘটনায় ভারতীয় শোবিজ যখন টালমাটাল অবস্থায় তখন কলকাতায় পর্ন কান্ডে জড়িত থাকায় গ্রেফতার হলেন নন্দিতা দত্ত নামের এক মডেল ও অভিনেত্রী। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন মৈনাক ঘোষ নামে এক চিত্রগ্রাহক, খবর আনন্দবাজারের।

পর্ন র‌্যাকেট চালানোর অভিযোগে বুধবার গ্রেফতার করা হয় নন্দিতা দত্ত এবং তার সঙ্গী মৈনাক ঘোষকে। হদিশ চলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের। পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত। পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা।