সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিব-আফিফদের উন্নতি

অনলাইন ডেস্ক :

চলমান এশিয়া কাপে দল হিসেবে ভালো করেনি বাংলাদেশ। তবে ব্যাট হাতে মোটামুটি রান পেয়েছেন আফিফ হোসেন, সাকিব আল হাসানরা। যার ফলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আইসিসির র‌্যাঙ্কিং থেকে সুখবর পেয়েছেন সাকিব-আফিফরা। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব, আফিফ ও মাহমুদউল্লাহর। অন্যদিকে বোলাদের তালিকায় অনেক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন আফিফ। গত সপ্তাহের হালনাগাদে ৫৭ নম্বরে থাকা আফিফ এখন ৫০তম স্থানে আছেন। দুই ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে আছেন মাহমুদউল্লাহ। আর এক ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আছেন এখন ৬৭তম স্থানে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে শেখ মেহেদী হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নেওয়া এই অফ স্পিনার আগের মতোই ১৬ নম্বরে আছেন। সাকিবও আগের মতোই আছেন ১৯ নম্বরে। দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৩১ থেকে ২৯ নম্বরে এসেছেন কাটার মাস্টার। তবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তাসকিনের। ডান হাতি এই পেসারের উন্নতি ২৮ ধাপ। বর্তমানে তিনি আছেন ৭২তম স্থানে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। অন্যদিকে লম্বা সময় ধরে এক নম্বরে থাকা তাঁরই সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ নিচে।