সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার সাফে মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জয়ের পর মালদ্বীপের বিপক্ষে জিতেছে ৫-০ গোলে। নিশ্চিত করেছে সেমিফাইনাল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে গোল করেন দলের নাম্বার টেন ফয়সাল। প্রথমার্ধে লিড ২-০ করে নেয় বাংলাদেশ। মালদ্বীপকে আক্রমণে ওঠার সুযোগ না দিয়ে ৩৮ মিনিটে গোল করেন মোরশেদ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে তৃতীয় গোল পায় লাল-সবুজের কিশোর প্রতিনিধিরা। গোল করন মিরাজুল। ওই ধাক্কা সামলে ওঠার আগেই অনূর্ধ্ব-১৭ মালদ্বীপ দলের জালে ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন মিরাজুল। এরপর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বয়সভিত্তিক দলে নিয়মিত ভালো খেলে আশা দেওয়া এই তরুণ।