সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এবার প্যারিসে যাচ্ছে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :

দেশের পাশাপাশি বিদেশেও বাজিমাৎ করেছে শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের সিনেমা ‘পরাণ’। গত ঈদে মুক্তির পর থেকে সিনেমাটি জয়রথ অব্যাহত। সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা মুগ্ধ হয়েছেন পরাণ দেখে। সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যারিসে যাচ্ছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। জানা যায়, প্যারিসে ‘পরাণ’ পরিবেশনা করছে দেশি এন্টারটেইনমেন্ট নামক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে ‘পরাণ’ -এর টিকিট কিনতে পারবেন বলেও জানানো হয়। প্রযোজক ইয়াসির আরাফাত সংবাদমাধ্যমকে বলেন, প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পরাণ’। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার ‘পাতে দ্য লা ভিলেত’ সিনেমা হলে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানদের এই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ সিনেমা হলে দেখানো হবে ‘পরাণ’। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’ মুক্তি পাবে। দেখা যাবে ইউরোপের তিন দেশেও। এদিকে, মুক্তির নবম সপ্তাহ বাংলাদেশে সিনেমা হলে ফাটিয়ে ব্যবসা করছে ‘পরাণ’। বর্তমানে ৩৫টির মতো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে মহা সমারোহে চলছে ‘পরাণ’। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, মুক্তির পর থেকে পরাণ যেভাবে দর্শক দেখতে এটা একপ্রকার রেকর্ড বলা যায়। বিদেশী ছবি শো কমিয়েও পরাণ শো বাড়াতে হয়েছে।