সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

চঞ্চল-বাবুর নয়া চমক ‘দুই দিনের দুনিয়া’

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে অভিনয় জগতের দুই নক্ষত্র ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। তাদের নিয়ে ‘দুই দিনের দুনিয়া’ নামের এক নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাস। দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করেছে। ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম নির্মাতা অনম বিশ্বাস বলেন, ওয়েব ফিল্মটার শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তাছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। সামনে টিজার প্রকাশ হবে। তার পর সব বলতে পারবো। এ বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে শিগগির আসছে ‘দুই দিনের দুনিয়া’। উল্লেখ্য, ‘দেবী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অনম বিশ্বাস। এর আগে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’তে। তবে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে এই প্রথমই হাজির হচ্ছেন নির্মাতা।