সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাবিনাদের জন্য শুভকামনা জানালেন ব্রেট লি

অনলাইন ডেস্ক :

নেপালে এসেছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা পেসার উঠেছেন কাঠমান্ডুর সল্টি হোটেলে, একই হোটেলে আছে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও। হোটেলের লবিতে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের সঙ্গে দেখা লির। খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছেন, গল্প করেছেন, বাংলাদেশ দলকে শুভকামনাও জানিয়েছেন তিনি। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে গোলাম রব্বানী ছোটনের দল। এ ম্যাচ সামনে রেখে শুক্রবার কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলনে আসার সময়ই লির সঙ্গে দেখা মেয়েদের। দলে কে কে স্ট্রাইকার জানতে চেয়েছেন তিনি। সাবিনা-কৃষ্ণাদের ছবি তোলার দাবি মিটিয়েছেন। ব্রেট লির সঙ্গে কথা বলতে পেরে, ছবি তুলতে পেরে দারুণ খুশি মারিয়া মান্দা। “সকালে নাস্তা করার সময় ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু তোলা হয়নি। পরে ওর সঙ্গে আমরা সবাই ছবি তুলেছি। খুবই ভালো লাগছে।” ‘এ’ গ্রুপে জয়ে শুরু পেয়েছে ভারত ও বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফে শুভসূচনা করেছে গোলাম রব্বানী ছোটনের দল।