সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গালাতাসারাইয়ে যোগ দিলেন মাতা

অনলাইন ডেস্ক :

নতুন ঠিকানা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতা। দুই বছরের চুক্তিতে এই স্প্যানিয়ার্ডকে দলে টেনেছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই। গত বৃহস্পতিবার বিষয়টি জানায় গালাতাসারাই। ২০২২-২৩ মৌসুমের জন্য ফি হিসেবে ১৯ লাখ ইউরো পাবেন চেলসিতে তিন বছর ও ম্যানচেস্টার ইউনাইটেডে আট বছর খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৩৪ বছর বয়সী মাতার সঙ্গে চুক্তির দ্বিতীয় বছরটি কার্যকর হবে দুই পক্ষের সমঝোতায়। ২০১৪ সালের জানুয়ারিতে চেলসি থেকে ইউনাইটেডে যোগ দেন মাতা। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৫টি ম্যাচ খেলেছেন তিনি, দলটির হয়ে ৫১টি গোলের পাশাপাশি তার নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি। ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগসহ চারটি শিরোপা জিতেছেন মাতা। ২০২১-২২ মৌসুমে চুক্তির মেয়াদ শেষে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে বিদায় নেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়। মিডফিল্ডের পাশাপাশি আক্রমণেও শক্তি বাড়িয়েছে গালাতাসারাই। চলতি মৌসুমের জন্য পিএসজি থেকে ধারে ক্লাবটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি।