সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইনজুরিতে ছিটকে গেলেন ফ্লোরেন্সি

অনলাইন ডেস্ক :

সেরি আ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে বড় ধাক্কা খেল এসি মিলান। হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেন্সি। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে গত বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে মিলান। লিগে গত মাসে সাস্সুয়োলোর বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ফ্লোরেন্সি। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। মিলান জানিয়েছে, ফিনল্যান্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে ফ্লোরেন্সির অস্ত্রোপচার। আজ শনিবার তিনি ইতালিতে ফিরবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। রোমা থেকে ধারে মিলানে এসে গত মৌসুমে দলটির সেরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফ্লোরেন্সি। এরপর সবশেষ গ্রীষ্মের দলবদলে তাকে স্থায়ীভাবে দলে টানে স্তেফানো পিওলির দল। চোটে পড়ার আগে এই মৌসুমে দুটি ম্যাচ খেলতে পারেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। সেরি আয় পাঁচ ম্যাচে তিন জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে মিলান। ইতালির শীর্ষ লিগে আজ শনিবার মিলানের প্রতিপক্ষ সাম্পদোরিয়া।