সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার তাতানার সোনা জয়

অনলাইন ডেস্ক :

ফুটবলের শহর বার্সেলোনায় অনুষ্ঠিত ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ২ মিনিট ১৯.১১ সেকেন্ডে শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ডেনমার্কের রিকে মোলের পেডেরসেন। ৮ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল। টোকিও অলিম্পিকে নতুন বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু তাতানা শোয়েনমেকার। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপাজয়ী শোয়েনমেকার হিটেই বিশ্ব রেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন। ফাইনালে এসে তিনি তা করে দেখালেন। ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনার পদক জিতে নেন শোয়েনমেকার। টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার এটাই প্রথম সোনার পদক জয়। পদক নিশ্চিত হওয়ার পর তিনি আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ফেলেন। এ সময় বাকি সাঁতারুরা এসে শোয়েনমেকারকে অভিনন্দন জানান। তার প্রতিদ্বন্দ্বী এই ইভেন্টের ১০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী যুক্তরাস্ট্রের লিলি কিং ২ মিনিট ১৯.৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে রুপা জিতেছেন। আর ২ মিনিট ২০.৮৪ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ জিতেছেন অ্যানি লেজর। ২৫ বছরে অলিম্পিকে প্রথম নারী হিসেবে দক্ষিণ আফ্রিকাকে সাঁতারে সোনা এনে দিলেন শোয়েনমেকার। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের সাঁতারে ১০০ মিটার ও ২০০ মিটারের ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার পেনি হেইনস।