সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভিন্ন অবতারে হাজির হচ্ছেন সামান্থা

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন ধরেই ‘যশোদা’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি একেবারেই ভিন্ন অবতারে প্রেক্ষাগৃহে দেখা দেবেন তিনি। নির্মাতা হরি হ্যারিস এর আগে জানিয়েছিলেন বিগ বাজেটের এই সিনেমাটি নানা চমকে ভরপুর থাকছে। এবারই তারই আঁচ পাওয়া গেল সিনেমাটির ট্রেলারে। কল্পবিজ্ঞানধর্মী থ্রিলার ‘যশোদা’য় সামান্থার চরিত্রটিকে ট্রেলারে বেশ চমকপ্রদ বলে মনে হয়েছে দর্শকদের। ট্রেলারে সামান্থার লুক এবং উপস্থিতিও বেশ প্রশংসিত হচ্ছে। ট্রেলারে দেখা যাচ্ছে, সামান্থাই সেখানে দর্শকের সবটুকু মনোযোগ কেড়ে নিচ্ছেন। অন্য কোনো চরিত্রকে এই ট্রেলারে দেখা যাচ্ছে না। তবুও ট্রেলার দেখে খুশি দর্শকরা। কারণ ট্রেলারে রহস্য-রোমাঞ্চের যাবতীয় উপাদানের কোনো কমতি দেখতে পাননি দর্শকরা। ট্রেলারে বড় চমক হলোÑসামান্থাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। সামান্থা অভিনীত চরিত্রটিকে কেউ বা কারা অপহরণ করবে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সামান্থা অভিনীত চরিত্রটিকে নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যাবে এই সিনেমায়। আপাতত সিনেমাটি মুক্তির অপেক্ষায় সামান্থার ভক্ত-অনুরাগীরা। নিজের নতুন সিনেমা প্রসঙ্গে সামান্থা বলেন, ‘প্রতিনিয়ই নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন করার চেষ্টা করছি। এই সিনেমাতেও তার ব্যতিক্রম থাকছে না। বলতে পারেন, সিনেমাটিতে ভিন্ন অবতারে হাজির হচ্ছি। প্রেক্ষাগৃহে সামান্থাকে দেখে সবাই মুগ্ধ হবেন, এ কথা বলতে পারি।’