সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ফের বড়পর্দায় ফিরছেন মুনমুন

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার নব্বই দশকের চিত্রনায়িকা মুনমুন। অল্প সময়ের মধ্যে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেগুলো ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে। তবে কিছু সিনেমার জন্য সমালোচিতও হয়েছেন। এর মধ্যে তিনি দেশের বাইরে চলে যান। মাঝে প্রায় বিশ বছর সেভাবে ঢাকার সিনেমায় পাওয়া যায়নি মুনমুনকে। আবারও অভিনয়ে ফিরছেন এই চিত্রনায়িকা। চেষ্টা করছেন নতুন উদ্যমে। সেই প্রচেষ্টার তালিকায় নতুন সিনেমা ‘রাগী’। এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে। তা দেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। ‘রাগী’ সিনেমা নিয়ে মুনমুন বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। সিনেমাটির গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইলটা আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাগী’। শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান মুনমুন। ‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।