সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ফিঞ্চের বিদায়ি ম্যাচে স্মিথের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববারের (১১ সেপ্টেম্বর) ম্যাচটিই ছিলো ফিঞ্চের শেষ ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই টিম সাউদির বলে বোল্ড হয়েছেন ফিঞ্চ। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে ১৪৬ ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৮.৮৯ গড়ে ৫৪০৬ রান করেছেন তিনি। বিদায়ী ম্যাচে ফিঞ্চের ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। স্মিথের ১০৫, লাবুশানের ৫২ ও ক্যারির ৪২ রানের কল্যাণে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে অজিরা। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। এ ছাড়া টিম সাউদি, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর এখন ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৫ রান। গ্লেন ফিলিপস ৪২ ও মিচেল স্যান্টনার ২৬ রানে ব্যাট করছেন। শেষ ৬ ওভারে কিউইদের দরকার ৫৩ রান।