সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘কালা চশমা’ গানে নেচে ভাইরাল বাংলাদেশ লিজেন্ড

অনলাইন ডেস্ক :

গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর। বিভিন্ন দেশের সাবেক তারকাদের মতো বাংলাদেশের লিজেন্ডরাও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। কানপুরে রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তাদের নাচানাচির ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ছিলেন আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর, শাহাদাত হোসেন রাজিবসহ অন্য খেলোয়াড়রা। বিকেল ৪টায় শুরু হয়েছে বাংলাদেশ লিজেন্ডসদের ম্যাচ। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। অন্যদিকে উইন্ডিজের নেতৃত্বে আছেন ব্রায়ান লারা। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৪ ও মোহাম্মদ শরীফ ৩ রানে ব্যাট করছেন। অলকা কাপালি ১৯ ও আফতাব আহমেদ ১৩ রান করে সাজঘরে ফিরেছেন।