সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাস্তব জীবনে আসলে কোনও রাজের অস্তিত্ব নেই: স্বরা ভাস্কর

অনলাইন ডেস্ক :

স্পষ্টভাষী হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যেটা বিশ্বাস করেন, সেটা অকপটে বলে দেন। হোক তা সিনেমা সংক্রান্ত বিষয় কিংবা ব্যক্তিগত। সেই স্বরা এবার সরাসরি অভিযোগের আঙুল তুললেন বলিউড কিংয়ের প্রতি। দাবি করলেন, তার প্রেম-জীবন নষ্ট হওয়ার পেছনে দায়ী শাহরুখ খান! মিড-ডে’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বরা জানান, তিনি শৈশবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি দেখেছিলেন। এরপর তার ধারণা জন্মে, বাস্তব জীবনেও কোনও রাজ আসবে; তাকে ভালোবাসা দিয়ে জয় করে নেবে। কিন্তু অনেক পরে গিয়ে উপলব্ধি করেন, বাস্তব জীবনে আসলে কোনও রাজের অস্তিত্ব নেই! স্বরা মনে করেন, সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি খুব একটা সুবিধাজনক নন। তার ভাষ্য, ‘পুরুষদের ব্যাপারে আমি হাল ছেড়ে দিয়েছি। এখন আর কারও সঙ্গে মানিয়ে চলার শক্তি নেই।’ বর্তমানে নতুন সিনেমা ‘জাহাঁ চার ইয়ার’-এর প্রচারণায় ব্যস্ত স্বরা ভাস্কর। এটি চার নারীর বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে। নির্মাণ করেছেন বিনোদ বচ্চন। সিনেমাটিতে স্বরার সঙ্গে আরও অভিনয় করেছেন শিখা তালসানিয়া, মেহের ভিজ ও পূজা চোপড়া। আগামী শুক্রবার এটি মুক্তি পাবে। এর আগেও নারী বন্ধুত্ব নিয়ে সিনেমা করেছিলেন স্বরা। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম ‘ভিরে দে ওয়েডিং’। যেখানে স্ক্রিন শেয়ার করেন কারিনা কাপুর ও সোনম কাপুরের সঙ্গে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া