সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নতুন গল্পে ভিন্ন চরিত্রে প্রভা

অনলাইন ডেস্ক :

সাদিয়া জাহান প্রভা। জনপ্রিয় অভিনেত্রীদের একজন। দর্শকের সামনে এবার এক নতুন গল্পে, ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন তিনি। যে গল্পে তাকে দেখা যাবে দেশের নাম করা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা জাহের আলভীকে। নাটকের গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের। তারপর দুজনে প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম বিয়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁধা ঘরে আসে ঝড়। খুন হন দুজনের একজন। ঘটনায় আসে নাটকীয়তা। বাকিটা জানতে দেখতে হবে নাটক ‘ব্ল্যাক কফি’। জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। চলে সোমবার পর্যন্ত। এ নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই নাটকের গল্প খুবই হৃদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন। পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে আমার প্রথম কাজ। তবে এই প্রথমবার জাহের আলভীর সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। অভিজ্ঞতা বেশ। এই নাটকের অন্যতম চরিত্র জাহের আলভী বলেন, প্রভার সঙ্গে বেশ অনেক বছর আগে একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। এটা আমাদের প্রথম একক নাটক। প্রভা অনেক সাপোর্টিভ একজন কো-আর্টিস্ট। সে জায়গা থেকে আমি এই নাটকে কাজ করতে পেরে বেশ খুশি। নাটকের পরিচালক ফয়জুল করিম রথি জানান, প্রভা যদিও বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন। নাটকটির প্রযোজক ও লেখক জহির করিম বলেন, আমার লেখা অনেক গল্পের ভিড়ে এই গল্পটি ভীষণ পছন্দের। আশা করি দর্শক এই গল্পের মাধ্যমে নতুন একটা বার্তা খুঁজে পাবেন সম্পর্ক ও জীবনবোধের। এখানে প্রভা ও আলভী দুজনেই খুব ভালো কাজ করছেন।