সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬)।

এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের প্রতিবেশি আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি আছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—ইউএনবি