সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ঢাকার মঞ্চে ফের চেখভের তিন নাটক

অনলাইন ডেস্ক :

বিশ্ববরেণ্য নাট্যকার চেখভের নাটক ও চেখভকে নিয়ে তিনটি নাটকের একটি অনবদ্য সৃষ্টি দাঁড় করিয়েছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। চারুনীড়ম থিয়েটারের ব্যানারে মঞ্চে আনা হয় প্রযোজনাটি। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে এক টিকিটে এই তিন নাটকের প্রদর্শনী। নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নিয়ে সাজানো হয়েছে চারুনীড়মের এই প্রয়াস। নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকগুলো মূলত রাশিয়ান নাট্যকার ও ছোটগল্পকার আন্তন চেখভ সম্পর্কিত। ‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এ নাটকে দেখা যাবে সংগ্রামী গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে। বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় যিনি অনেক কাঠখড় পুড়িয়েছেন। নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ চেখভেরই লেখা। নাটক দুটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে। তিন নাটকে অভিনয় করছেন গোলাম সারোয়ার ,নমিতা দাস, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত।