সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শত কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’

অনলাইন ডেস্ক :

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে নানা নেতিবাচক প্রচার হলেও বক্স অফিসে এর জয়রথ ছুটেই চলেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তের আগেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে এটি। এখন পর্যন্ত সারা দেশে শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার প্রায় ৪১-৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অন্যান্য ভাষায় ৪ কোটি রুপি আয় করেছে। তিনদিনে বিশ্বব্যাবপি ২৫০ কোটি রুপি (গ্রস) আয় করেছে। ভারতীয় বাজারে এই সংগ্রহ ১২৩ কোটি রুপি (নেট)। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটির পরিচালক আয়ান মুখার্জি জানান, দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।