সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

এবারের বিশ্বকাপের পর সরে দাঁড়াচ্ছেন বাউচার

অনলাইন ডেস্ক :

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়াদের হেড কোচ থাকার কথা ছিল মার্ক বাউচারের। দলও সাফল্য পাচ্ছিল অনেক। কিন্তু আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে। ইংল্যান্ডের কাছে শেষ টেস্ট হারের পর টিম মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাউচার। ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকা তার অধীনে খেলছে। এই সময়ে জিতেছে ১১টি টেস্ট। সেসবের মাঝে রয়েছে ভারতের বিপক্ষে এই বছর পাওয়া ২-১ ব্যবধানের স্মরণীয় হোম সিরিজ জয়ও। তাছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে প্রোটিয়ারা। ৫ জয়ে চলে যায় সেমিফাইনাল পর্যন্ত। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও এখন তারা দ্বিতীয় স্থানে। এত সফলতার পরেও বাউচারের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটস্কি মোসেকি, ‘আমরা বিস্মিত ও হতবাক। ও আমাদের বলেছে ওর আগ্রহটা এখন অন্য কিছুতে। তবে কৃতজ্ঞ যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সে দায়িত্বে থাকছে।’ দক্ষিণ আফ্রিকা খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ও হোম সিরিজে অন্তর্বর্তী কাউকে দিয়ে কাজ চালিয়ে নেবে। তার পর স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেবে।