সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারো আগের লুকে ফিরলেন শুভশ্রী

অনলাইন ডেস্ক :
মা হওয়ার পরে মেয়েদের শরীরে হরমোনাল পরিবর্তন আসে আর এই কারণে অনেকে মুটিয়ে যান এই সময়ে। আবার এই সময়ে নিয়মিত শরীরচর্চা করা সম্ভব হয় না। এই তালিকা থেকে বাদ পড়েন না সদ্য মা হওয়া অভিনেত্রী। এই মুটিয়ে যাওয়া নিয়ে বেশি কিছুদিন ধরে কটাক্ষের শিকার হয়ে আসছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। এবার অল্প কিছুদিনের মধ্যে ফ্যাট ঝরিয়ে ফিরে এসেছেন আগের চেহারায়। ইউভানের জন্ম দেওয়ার পর বেবি ফ্যাট জমেছিলো শুভশ্রীর শরীরে। মাতৃত্বের পর এমন হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু তা নিয়েও ভয়ঙ্কর কটাক্ষের সম্মুখীন হতে হয় তাকে।‘মুটকি’, ‘ছয় মাসের প্রেগন্যান্ট’ নানা অকথ্য ভাষার মাধ্যমে তাকে ট্রোল করা হয়। কখনও প্রকাশ্যেই আবার কখনো বা আড়ালে বডি শেমিং এর শিকার হয়েছেন শুভশ্রী। এসব সমালোচনার মুখে দ্রুত শরীরের ওজন কমিয়েছেন। মাত্র কয়েক মাসেই তার এই পরিবর্তন নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’ পর্ব ১০-এ মুখ্য বিচারকের আসনে নায়িকার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মা হওয়ার পর এই প্রথম পর্দায় দর্শকদের সামনে দেখা যাচ্ছে তাকে। মাত্র কয়েকমাসের ব্যবধানে দ্রুত বেবি ফ্যাট ঝরিয়ে ফেলেছেন নায়িকা। সম্প্রতি শুভশ্রী হট পিঙ্ক ড্রেসে একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করছেন। সেখানেও তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দ্রুত শুভশ্রীর এই পরিবর্তন দেখে অনেকে মন্তব্য করেছেন, নায়িকা ফটোশপ করে নিজেকে রোগা বানিয়েছে ছবিতে।