সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের এই ঘটনাটি হয়।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা’র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে. এম.জাহাঙ্গীর আজিজ।

তিনি জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে যুবক আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গরু চড়ানোর সময় সীমান্তবর্তী ওপারে তার গরু চলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা’র বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীরা।

তারা আরও বলেন, মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিষ্ফোরিত হয়ে প্রতি বছর এধরণের ঘটনা ঘটে থাকে।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়।

—ইউএনবি