সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কান্দাহার বিমান বন্দরে রকেট হামলা

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান। বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
রানওয়ে মেরামতের কাজ চলছে। রোববার দিনের শেষে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
কাবুলে বেসামরিক বিমান কর্তৃপক্ষের একজন কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকন্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে।
সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে তালেবানের হেরাত এবং লস্কর ঘা’র নিয়ন্ত্রণ নেয়ার প্রেক্ষাপটে বিমান বন্দরে এ হামলা চালানো হলো।