সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

ফাইল ছবি

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাপনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘নারী ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। আমি নিশ্চিত যে, সাফ জয়ের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের নিজ নিজ বিভাগে আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য ব্যাপকভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা। তার আগে সেমিফাইনালে হট ফেভারিট ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের নারীরা প্রথমবারের মতো সাফ জিতেছে। ২০০৩ সালে বাংলাদেশের পুরুষরা ঢাকায় মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল।

—-ইউএনবি