সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমারের জান্তা সরকার’

অনলাইন ডেস্ক :

নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান, বহুদলীয় ব্যবস্থায় নির্বাচন আয়োজনে প্রস্তুত তার সরকার। আসিয়ানের প্রস্তাবিত যে কোন দূতের সঙ্গে কাজ করতেও আগ্রহী তারা। সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের ছয়মাস পূর্ণ করার পর দেশটির টেলিভিশনে দেয়া এক বক্তব্যে একথা জানান তিনি। এদিকে, দেশটিতে সহিংসতা বন্ধ করা সহ জান্তা সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে নিতে বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার বৈঠকে বসবেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে কারচুপির অভিযোগে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।