সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বরগুনায় ১০ মণ হাঙর জব্দ

বরগুনার পাথরঘাটায় থেকে ১০ মণ (৪০০ কেজি) হাঙর মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে হাঙরগুলো জব্দ করে কোস্টগার্ড।

বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশা থেকে এই হাঙরগুলো জব্দ করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হাঙরগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিচাপা দেয়া হয়।

—-ইউএনবি