সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাঘিনী রূপনাকে বাড়ি উপহার দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর শিরোপা জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি বাড়ি তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে থাকাকালেই রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তার নজরে আসলে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহাসানুল করিম বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের হয়ে প্রথম সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের জন্য রূপনা চাকমা এবং সতীর্থ রিতু পর্ণার বাড়িতে মিষ্টি, ফল ও ফুল দিয়ে যান।

—ইউএনবি