সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০-১২ জন সদস্যের একদল সশস্ত্র ডাকাত হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যাবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে এই ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া স্বণালংকারসহ বেশ কিছু নগদ টাকা। জব্দ করা হয় সাতটি ককটেল, পাঁচটি টেঁটা ও তিনটি ছোঁড়াসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।

গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এই ডাকাত দলের সর্দার কাশেমের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

—ইউএনবি