সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রেকর্ড গড়ে জয় পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান। গত বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। ৪২ রানের জুটির পর ফেরেন অ্যালেক্স হেলস। ২১ বলে ২৬ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ২৭ বলে ৩০ রান করে বোল্ড হন আরেক উদ্বোধনী ব্যাটার ফিল সল্ট। পরে ডেভিড মালান নেমে কোনো রান করার আগেই আউট হন। এরপর বেন ডাকেট ২২ বলে ৪৩ রান এবং ১৯ বলে ৩১ রান করে ফেরেন হ্যারি ব্রুকও। কিন্তু শেষ অবধি অপরাজিত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মঈন আলি। মাত্র ২৩ বল খেলে ৫৫ রান করেন তিনি। এতেই ১৯৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন বাবর ও রিজওয়ান। ২০০ রানের লক্ষ্যে বাবর খেলেছেন ৬৬ বলে ১১০ রানের ইনিংস। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়লেন ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি। রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে। বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল এ দুজনেরই, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও এটি রেকর্ড রান তাড়া।