সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নতুন রেকর্ড গড়লেন শিরিন

অনলাইন ডেস্ক :

পরশু দিন ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। এখানকার আবহাওয়ার সঙ্গে সেভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাননি। তার পরেও লন্ডন প্রবাসী অ্যাথলেটের আসন কেউ কেড়ে নিতে পারেননি। শুক্রবার আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইমরানুর রহমান। ১০ দশমিক ২৯ সেকেন্ড টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব অক্ষুণ্ণ রেখেছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট। দ্বিতীয় স্থান পাওয়া নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৭০ সেকেন্ড। আর তৃতীয় হওয়া একই সংস্থার রাকিবুল হাসান সময় নিয়েছেন ১০ দশমিক ৮০ সেকেন্ড। এই বছর জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে শিরিন আক্তারকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া দেওয়ান। আজ অবশ্য হেরে গেছেন সেই শিরিনের কাছেই। ১১ দশমিক ৯৫ সেকেন্ড দৌড়ে নতুন রেকর্ড গড়ে নৌবাহিনীর শিরিন দ্রুততম মানবীর খেতাব ফিরে পেয়েছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল ১১ দশমিক ৯৯ সেকেন্ড। সেটা গড়েছিলেন শিরিন নিজেই ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২ দশমিক ০৯ সেকেন্ড। তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নেন ১২ দশমিক ৩৬ সেকেন্ড।