সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ট্রাকচাপায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বাজিতপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আজগার, একই উপজেলার খানপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী। তারা সম্পর্কে শালা দুলাইভাই।

কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. জাকারিয়া জানান, ভোর ৫টার দিকে খোয়ারের মোড়ে তিনজন পায়ে হেঁটে তাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং অপরজন গুরুতর আহত হন।

নিহত আলীর আরেক শ্যালক আহত মকবুলকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।

—ইউএনবি