সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

চোট নিয়ে চিন্তিত নন ফন ডাইক

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর দুই মাসও। এ সময় বড় কোনো চোট ছোবল দিলে শেষ হয়ে যেতে পারে স্বপ্নের টুর্নামেন্ট। ভার্জিল ফন ডাইকের তো আগে সেই অভিজ্ঞতাও আছে। তবে অতীতের সেই তিক্ত স্মৃতি পিছু টানছে না তাকে। লিভারপুলের এই ডাচ ডিফেন্ডার বললেন, বিশ্বকাপ সামনে বলে চোট থেকে নিজেকে বাঁচানোর ভাবনায় ডুবে নেই তিনি। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস লড়াই করলেও তাদের সেই অভিযানের অংশ ছিলেন না ফন ডাইক। হাঁটুর চোটে আগেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপ দিয়ে তার সামনে হাতছানি ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে খেলার। আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। তার আগে আছে ক্লাবের ঠাসা সূচি। তবে বৈশ্বিক আসরে খেলা নিশ্চিত করতে মাঝের সময়ে সাবধানতা অবলম্বন করে খেলার চিন্তা করছেন না ফন ডাইক। আগাম চোট শঙ্কাও পেয়ে বসেনি তাকে। নেশন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে রোববার বেলজিয়ামের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচটিতে হার এড়ালেই চার দলের ফাইনালস নিশ্চিত করবে তারা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। এই হাইভোল্টেজ ম্যাচের আগের দিন চোট-শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানান ৩১ বছর বয়সী সেন্টার-ব্যাক। “এটা নিয়ে কিছু ভাবিনি। এই দুই মাসে ১৩টি ম্যাচ আছে বটে। তবে এই ম্যাচগুলোও তো আমাদের খেলতে হবে। এই বিষয়ে বেশি দুশ্চিন্তা করলেই বরং চোটে পড়ার শঙ্কা থাকে।” গ্রীষ্মে কাতারের প্রচ- গরমের কথা চিন্তা করেই দেশটিতে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালীন সময়ে। যা ইউরোপীয় ফুটবল মৌসুমের মাঝামাঝি। বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের চোট শঙ্কা পেয়ে বসতে পারে কিংবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা নিজেকে বাঁচিয়ে খেলতে পারে, কাতার বিশ্বকাপের সূচি হওয়ার পর থেকেই এমন নানা আলোচনা হয়ে আসছে। তবে ফন ডাইক সেসব না ভেবে সবসময়ের মতো মাঠে নিজের সর্বোচ্চটা দিতে চান। “আমি জয়ের জন্যই মাঠে নামি। লিভারপুলে আমরা এমন এক অবস্থায় আছি, যেখানে আমাদের জিততেই হবে। ক্লাবে ফেরার পর আগামী সোমবার থেকে সেটাই হবে মূল লক্ষ্য।” আন্তর্জাতিক ফুটবলে ২০১৫ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছেন ফন ডাইক। তবে ২০১৬ ইউরো ও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে ব্যর্থ হয়েছিল ডাচরা।