সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

আবুধাবিতে রবিবার ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্বের ফাইনালে উঠে আগামী বছর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। পরবর্তী আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের উপর ভর করে ২০ ওভারে আট উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। এছাড়া রুমানা আহমেদ করেন ২১ রান।

লরা ডেলানি আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন কারা মারে ও আর্লেন কেলি।

জবাবে আয়ারল্যান্ড ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। নয় নম্বরে ব্যাট করতে নেমে আর্লেন কেলি করেন ২৮ রান।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলী আক্তার।

গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

—ইউএনবি