সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘ডিআইডি সুপার মমস’ বিজয়ী বর্ষা

অনলাইন ডেস্ক :

ভারতের ড্যান্স রিয়ালিটি শো, ‘ডিআইডি সুপার মমস’ সিজন-৩-এর বিজয়ী হয়েছেন হরিয়ানার প্রতিযোগী বর্ষা বুমরা। গত রোববার মহা ফাইনালের মাধ্যমে শেষ হয় শোটি। শো-এর বিজয়ী হিসেবে নগদ ৭.৫ লাখ রুপি পুরস্কার পেয়েছেন বর্ষা, যার মধ্যে জি টিভির পক্ষ থেকে ৫ লাখ এবং এভারেস্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ২.৫ লাখ রুপি ছিল। জনপ্রিয় এই শোটির বিচারক হিসেবে এ সিজনে দায়িত্ব পালন করেছেন রেমো ডিসুজা, উর্মিলা মাত-কর এবং ভাগ্যশ্রী। বিজয়ী হওয়ার পর ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে বর্ষা বলেন, ‘আমার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি জীবনে কখনো এই পর্যায়ে পৌঁছতে পারব। আমি এবং আমার পরিবার কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা গোড়া থেকেই শুরু করেছি এবং এখানে পৌঁছানোর পর আমি বর্তিকা ঝা-এর সঙ্গে নেচেছি, যা আমার স্বপ্ন পূরণ করেছে!’ বর্ষা বুমরা আরো বলেন, ‘বিচারক রেমো ডি সুজা, উর্মিলা মাত-কর এবং ভাগ্যশ্রীর সামনে পারফর্ম করা একটি বিশাল ব্যাপার ছিল। আমার নৃত্যগুরু বর্তিকা ঝা-এর সঙ্গে নাচা এবং তাকে বাস্তবে দেখার সৌভাগ্যও হয়েছে আমার। ’ বর্ষা ভুমরা ইউটিউবে বর্তিকা ঝা-এর ভিডিও দেখে নাচ শিখেছেন। এর আগেও তিনি এ কথা জানিয়েছিলেন। বর্তিকাকে নিজের গুরু হিসেবেই মানেন তিনি। এই জয়ে তাঁর পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বর্ষা রসিকতা করে বলেন, ‘আমার স্বামী আমার ছেলের চেয়ে সুখী এবং আমার ছেলে আমার স্বামীর চেয়ে বেশি সুখী। ‘সূত্র : পিঙ্ক ভিলা।