সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ঝড় তুললেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খান নিজের একটি শার্টবিহীন ছবি শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তাঁর আসন্ন সিনেমা ‘পাঠান’-এর মুক্তির আগে ভক্তদের জন্য এটিকে একটি বিশেষ বার্তা হিসেবেই দেখছেন সবাই। গত রোববার বলিউডের এই মেগাস্টার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করামাত্র সেটি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, সোফায় আধশোয়া অবস্থায় রয়েছেন বলিউড বাদশা। তাঁর দেহের ওপরের অংশ অনাবৃত। কঠোর প্রশিক্ষণের ফলে শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতের মাঝে মুখের প্রায় অনেকটা অংশই ঢাকা। চোখ দুটো বোঝা যাচ্ছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন ঘায়েল করছেন সবাইকে! ছবিটির সঙ্গে একটি গজলও শেয়ার করেছেন কিং খান, যেটি নিজের শার্টকে উদ্দেশ করে লিখেছেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তারকাসহ ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের অনুভূতি জানাচ্ছেন। এমনকি স্ত্রী গৌরী খানও তাঁর কিংবদন্তি স্বামীর জন্য একটি বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘হে ঈশ্বর! এখন সে তাঁর শার্টের সঙ্গেও কথা বলছে!’ তবে কিং খানকে এভাবে দেখে শুধু অনুরাগীরা নয়, রীতিমতো চমকে গেছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে শুরু করে গোটা বলিউড। আবারও বড় পর্দায় তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই। এমনকি নিজেকে বড় পর্দায় দেখার জন্য প্রতীক্ষায় স্বয়ং শাহরুখ খানও। সূত্র : পিঙ্ক ভিলা।