সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক :

গত রোববার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ দুই ওভারের নাটকীয়তায় জিতে সাত ম্যাচের সিরিজে ২-২ এ সমতা এনেছে বাবর আজমের দল। এটি ছিল পাকিস্তানের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ১৬৭ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ দুই ওভারে প্রয়োজন ৯ রান, হাতে তিন উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন হারিফ রউফ। ১০ বলে ইংল্যান্ডের তখন প্রয়োজন কেবল ৫ রান। এমন এক পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ বলে দুই ২ উইকেট তুলে নেন হারিস। শেষ ওভারে রিসে টপলিকে রানআউট করে ম্যাচটি জিতে যায় পাকিস্তান। এদিন ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ২০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির স্থাপন করেছে পাকিস্তান। এর মধ্যে ১২২টি ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় দুইয়ে রয়েছে ভারত। ১৮২ ম্যাচ খেলে ভারত জিতেছে ১১৬টিতে।