সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাতকানিয়ায় হাতির আক্রমণে চা শ্রমিক নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ওই নারী শ্রমিক অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। এ সময় হঠাৎ হাতির আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

—ইউএনবি