সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাতিরঝিলে লাইভ কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন

অনলাইন ডেস্ক :

কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস আগামী শনিবার ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে একটি লাইভ কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন করেছে। সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরীয় ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগানের লাইভ পারফরম্যান্স উপস্থাপন করবে। ঐতিহ্যবাহী কোরিয়ান মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন গেজিয়াম, জাংগু (ড্রমি) এবং তাপেইয়ংসোর (বাঁশি) পাশাপাশি বেস গিটার, কিবোর্ড পিয়ানো এবং ড্রামের মতো পশ্চিমা যন্ত্রগুলো তাদের পারফরম্যান্সের সময় বাজানো হবে। আরটিভির সহযোগিতায় দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ২০২০ সালের কভিড মহামারির প্রাদুর্ভাবের পর দূতাবাসের আয়োজনে ঢাকায় এটিই বহিরঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত। কনসার্ট দেখতে কোনো ফি দিতে হবে না। যে কেউ আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট ছাড়াই কনসার্ট উপভোগ করতে পারবেন।