সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গুইমারায় ১০ লক্ষ টাকার ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার; আটক ১

নিজাম উদ্দিন লাভলু , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ঔযধ ও প্রসাধনী সামগ্রীর বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে সংশ্লিষ্টরা জানায়।
রবিবার (১ আগষ্ট) রাতে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গুইমারা থানার ২নং রাবার বাগান এলাকায় জনৈক বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় এসব ঔষধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯)কে আটক করে নিরাপত্তা বাহিনী।
সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই আনা এসব অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী কয়েকটি বস্তার মধ্যে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত পথে পাচার হয়ে আসা এসব ঔষধ ও প্রসাধনী সামগ্রী খাগড়াছড়ি জেলা সদর অথবা চট্টগ্রামে সরবরাহ করার জন্য ঐবাড়িতে মজুত করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে রবিবার রাতে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রীসহ বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।