সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে মধুমিতার অবকাশ যাপনের ছবি

অনলাইন ডেস্ক :

স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। এদিকে বেশকিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মধুমিতা। যদিও বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন এই যুগল। মধুমিতা-সৌরভ দাসের প্রেমের গুঞ্জনে কিছুটা ভাঁটা পড়েছিল।

কথিত প্রেমিকের সঙ্গে মধুমিতার অবকাশ যাপনের ছবি প্রকাশ‌্যে

কিন্তু আবারো শুরু হয়েছে জোর জল্পনা। এর সূত্রপাত এই প্রেমিক যুগলের কয়েকটি ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ট্রাভেল অ্যাজেন্সি তাদের ফেসবুকে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করেন। প্রতিষ্ঠানটি এও জানায়, মধুমিতা-সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ছবিগুলো মুছে ফেলে প্রতিষ্ঠানটি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে! প্রকাশিত এসব ছবি দেখে প্রশ্ন থেকে যায়Ñসত্যি কী তারা ছুটি কাটাতে গিয়েছিলেন, নাকি কোনো শুটিং করতে? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরে সত্যিই ওই ট্রাভেল অ্যাজেন্সির সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ দাস-মধুমিতা। কিছুদিন একসঙ্গে ছিলেন তারা। ছবিগুলো ট্রাভেল অ্যাজেন্সির পক্ষ থেকে তোলা হয়েছিল।‘চিনি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মধুমিতা সরকার ও সৌরভ দাস। এ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে জানা যায়।