সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সত্যিই কী মা হচ্ছেন দীপিকা?

অনলাইন ডেস্ক :

দীপিকা পাড়ুকোনের মা হওয়ার জল্পনা গত কয়েক সপ্তাহ ধরেই ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। বনশালির অফিসের বাইরে ঢিলেঢালা পোশাকে লেন্সবন্দি হওয়ার পর জল্পনা শুরু হয়েছিল। তা শতগুণ বেড়ে গেল শনিবার। আগেই সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দীপিকাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল, আর তারপরই ফিসফাস আরও বেড়ে যায়। রণবীর-দীপিকা এদিন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে চুপি চুপি হাজির হয়েছিলেন। যদিও পাপারাতজিদের এড়িয়ে যেতে চাইলেও লেন্সবন্দি হলেন দীপবীর জুটি। গাড়ির ভিতর থেকেই দেখা পাওয়া গেল তারকা দম্পতির। সত্যিই কী মা হচ্ছেন দীপিকা? দীপিকার অন্তঃসত্ত্বার চর্চা শুরু হয় সঞ্জয় লীল বনশালির অফিসের সামনে তাঁকে ঢিলে পোশাকে দেখার পর থেকে। তাঁর ঢলঢলে পোশাক দেখেই নেটিজেনদের মত মা হতে চলেছেন তিনি। আর তাই বেবি বাম্প লুকিয়ে রাখার জন্য দীপিকা এমন পোশাক পরেছেন। সেই আগুনেই খানিক ঘি ঢাললেন দীপিকা-রণবীর, একসঙ্গে হাসপাতাল থেকে বের হতে দেখা গেল তাঁদের। কবীর খানের ৮৩-তে দেখা যাবে দীপিকাকে, শাহরুখ খানের পাঠান ছবির শ্যুটিং সারছেন নায়িকা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে হৃত্বিকের সঙ্গে ফাইটার ছবির। এর মাঝেই এমন গুঞ্জনে অনুরাগীদের প্রশ্ন তবে কী এই প্রজেক্ট গুলোতে তাঁরা দেখতে পাবেন না কবীর খানের ৮৩-তে দেখা যাবে দীপিকাকে, শাহরুখ খানের পাঠান ছবির শ্যুটিং সারছেন নায়িকা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে হৃত্বিকের সঙ্গে ফাইটার ছবির। এর মাঝেই এমন গুঞ্জনে অনুরাগীদের প্রশ্ন তবে কী এই প্রজেক্ট গুলোতে তাঁরা দেখতে পাবেন না দীপিকাকে?