সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নভেম্বরে মুক্তি পাবে ‘বৃদ্ধাশ্রম’

অনলাইন ডেস্ক :

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। সিনেমাতে অভিনয় করার পর এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। আগামী নভেম্বরে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসডি রুবেল নিজে। তিনি বলেন, ‘অনেক আগেই আমার পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মাঝখানে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পারিনি। এবার ঠিক করেছি নভেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেবো। হল বুকিং শুরু হচ্ছে। আগামী দুই সপ্তাহে জানাতে পারবো কয়টি হলে ‘বৃদ্ধাশ্রম’ দেখা যাবে।’ ‘বৃদ্ধাশ্রম’ প্রসঙ্গে এসডি রুবেল আরও বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক ম্যাসেজ দিতে। আশা করছি, দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’ এস ডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ ছবিতে তিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ফারহানা হক ববি। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। চলচ্চিত্রটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।