সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ফের একসঙ্গে জয়-মৌমিতা

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী ও মৌমিতা মৌ জুটি বেঁধে ‘অন্তর জ¦ালা’ সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতীর পরে এবার গুণী নির্মাতা ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় তাদের আবার দেখা যাবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা। সম্প্রতি ‘আহারে জীবন’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মৌমিতা মৌ ও জয় চৌধুরী। চলতি মাসের ১৬ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু করা হবে বলে জানান ছটকু আহমেদ। তিনি বলেন, ‘সিনেমাটিতে নায়ক ফেরদৌসের বোনের চরিত্রে অভিনয় করবেন মৌমিতা মৌ। সিনেমাটিতে জয় চৌধুরীর বিপরীতে মৌমিতাকে দেখা যাবে।’ এদিকে সরকারি অনুদানে সিনেমাটিতে ফেরদৌস ও পূর্ণিমা জুটিকেও দেখা যাবে। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর গল্প রচনা করেছেন ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমাতে পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে।