সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিজয়া দশমীতে পূর্ণতা পাবে তটিনীর প্রেম

অনলাইন ডেস্ক :

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিজয়া দশমীতে আগামী বুধবার এনটিভিতে রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শারদ প্রাতে’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিম তটিনী, মিলি বাশার, মোহাম্মদ বারী প্রমুখ। নাটকে জয়া চরিত্রে তানজিম তটিনী ও রাহুল চরিত্রে এফ এস নাঈম অভিনয় করেছেন। নাটকের গল্প এমন-জয়া তার বাবা বরুণ চৌধুরীর সাথে থাকে ঢাকায়। জয়ার বুটিকের বিজনেস। হোলসেল ও বিদেশে এক্সপোর্ট করে। বাবা বিয়ে দিতে চান অনেক দিন। কিন্তু জয়া বিয়ের ব্যাপারে একদমই রাজি না। পাঁচ বছর আগে জয়া হঠাৎ করে বদলে গেছে, বাবার সঙ্গে খুব সহজ সম্পর্ক হলেও এখন আর সবকিছু বলে না। সবচেয়ে বড় পরিবর্তন সে ঠাকুরঘরে আর যায় না। পূজা-অর্চনা করে না। কোথায় যেন একটা অভিমান অথবা রাগ। হঠাৎ করে মহালয়ার দিনে বাবার বোন সুরভী তার ছেলে রাহুলকে নিয়ে আসে অস্ট্রেলিয়া থেকে। উদ্দেশ্য রাহুলের বিয়ে। এক মাসের ছুটিতে এসেছে, যেভাবে হোক রাহুলের বিয়ে হতে হবে এ সময়ে। তারা বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করে। কিন্তু রাহুলের আগ্রহ যেন জয়ার প্রতি। আর জয়ার সব অনাগ্রহ রাহুলের প্রতি। কিন্তু ক্রমশ বের হয়ে আসে আসল ঘটনা। নাটকের বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দা ও ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।